দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আদর্শ মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বড়ধুল হাটখোলা এলাকায় মাদকবিরোধী আলোচনা শেষ করে একটি র্যালি বের করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল আজিজ সরকার ও উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে তরুণ ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।
তাঁরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কেএম